মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাওরায়ে হাদিসের ফলাফল ৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ:  সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে।

আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর দপ্তর সম্পাদক মাওলানা ওসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্রুত সময়ে ফল প্রকাশের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আগামী ৫ জুলাই  সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ২০১৮ সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অধীনে দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৬টি কওমি শিক্ষাবোর্ডের ১০৩৮টি মাদরাসা থেকে ১৪৭৪৭ জন ছাত্র ও ৬০০১ জন ছাত্রী দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণ করে। ২২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : পাঁচ স্তরে প্রস্তুত হচ্ছে হাইয়াতুল উলয়ার ফলাফল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ