শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গাজীপুরে ৩ কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩ কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।

কেন্দ্রগুলো, কোনাপাড়ার জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, পূবাইল উচ্চ বিদ্যালয়, কাশিমপুরের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার সাংবাদিকদের জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে কেন্দ্রে প্রবেশ করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট দিচ্ছেন। কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তারা কিছু বলছেন না। ভোটাররাও ভয়ে কিছু বলতে পারছেন না।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটির ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিলেন মাওলানা নাসির উদ্দিন ও ফজলুর রহমান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ