শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সৌদি থেকে সেনা প্রত্যাহার করবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে মালয়েশিয়ার। দেশটির নব গঠিত সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ সাবু এ বিষয়ে ঘোষণা দেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, দুই বছর আগে ইয়েমেনে হামলার সময় সেনা সহায়তা চায় সৌদি সরকার। তখনকার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সে আহ্বানে সারা দিয়ে সেনা পাঠায়।

মাহাথির মুহাম্মদের নেতৃত্বে দেশটির নতুন সরকার গঠন করা হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কবে নাগাদ দেশটির সেনাদের ফেরত আনা হবে সে বিষয়ে এখনো খোলাসা করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার নতুন সরকার কোনো দেশের পক্ষপাতিত্ব করতে চায় না বলেও জানান তিনি।

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ