মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ভারতের টিলাওয়ালি মসজিদের সামনে মূর্তি বসানো হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: উত্তরপ্রদেশে ফের মুঘল স্থাপত্য ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বহু পুরনো টিলাওয়ালি মসজিদের ঠিক সামনেই লক্ষ্মণের বিরাট মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে লখনউ নগর নিগম।

ঈদের সময় ঠিক এই জায়গাটিতেই ঈদের নামাজ আদায় করেন স্থানীয় ও বাইরে থেকে আসা মুসলিমগণ। এ কারণে সরকারের কাছে তাদের এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন স্থানীয় অালেম উলামা।

এ জন্যে স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য মনে করে, টিলাওয়ালি মসজিদ আসলে ‘লক্ষ্মণ কা টিলা’। উত্তরপ্রদেশের বিজেপি নেতা লালজি ট্যান্ডন ‘আনকাহা লখনউ’ বইতে এ দাবি করার পর থেকেই ঝামেলার শুরু।

সেই সুরেই সুর মিলিয়েছেন স্থানীয় বিজেপি নেতা মণীশ শুক্ল। এক ধাপ এগিয়ে তার দাবি, ‘লখনউ শহরের দেবতা লক্ষ্মণ, তাই এই মূর্তি লখনউবাসীর কাছে আসলে একটি শুভ বার্তা।’ এ জন্য তা এ জায়গাতেই স্থাপন করা হবে।

গোমতী নদীর পাড়ের হার্ডিঞ্জ সেতুর পাশেই ওই টিলা। তারই লাগোয়া টিলাওয়ালি মসজিদ। আসল নাম জামে মসজিদ হলেও টিলার জন্য টিলাওয়ালি মসজিদ নামেই লোকে বেশি চেনে।

স্থানীয় ঐতিহাসিকদের একাংশের দাবি, ১৮৫৭ সালে ‘সিপাহী বিদ্রোহ’ দমনের সময়ে এই এলাকায় কামান দেগেছিল ব্রিটিশ সেনা। সেখান থেকেই আসলে টিলাটির উৎপত্তি।

আর মসজিদটি তৈরি হয়েছিল মুঘল বাদশা আওরঙ্গজেবের আমলে, ১৬৫৮ থেকে ১৭০৭, এই সময় কালে। যদিও মসজিদ তৈরির নির্দিষ্ট দিন বা বছর পাওয়া যায় না আর পাঁচটা মুঘল স্থাপত্যের মতোই।

লখনউ শহরের মেয়র সংযুক্তা ভাটিয়া জানিয়েছেন, ‘চিন্তার কিছু নেই, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ওয়ার্কিং কমিটিতে। সবার কথা মাথায় রেখেই লক্ষ্মণ মূর্তি বসানো হবে।’

সূত্র: ইন্ডিয়া টাইমস

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ