মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

লিবিয়া উপকূলে ফের জাহাজডুবি, ৬৩ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৬৩ শরণার্থী নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানিয়েছেন। জেনারেল আইয়ুব কাশেম জানান, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌযানে ১০৪ জন আরোহী ছিল।

জাহাজটি ত্রিপোলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়। একই অঞ্চলে অপর দুই অভিযানে উদ্ধার হওয়া ২৩৫ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সাথে এই ৪১ জনকে নিয়ে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ সোমবার ত্রিপোলিতে ফিরে এসেছে।

এদের মধ্যে ৫৪ জন শিশু ও ২৯ জন নারী রয়েছে। কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।

শুক্রবার থেকে রোববারের মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর এটি ছিল সর্বশেষ জাহাজ ডুবির ঘটনা।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ