মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি সমন্বিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়ার গত ২৬ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (তাকমিল) এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ (৫ জুলাই) বৃহস্পতিবার বেলা এগারটায়।

সরকারীভাবে মাস্টার্স সমমান ঘোষণার পর দ্বিতীয়বারের মত দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে এ বোর্ডটির। ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মাওলানা অছিউর রহমান ।

তাছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

তিনি আরো জানান, হাইয়াতুল উলইয়ার এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২; মোট ২০,৭৪৯ জন।

সারাদেশে ১৭২টি ছাত্র কেন্দ্রে ও ১৫০টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কর্তপক্ষ।

সর্বমোট মাদরাসা সংখ্যা ১০৩৮টি; পুরুষ মাদরাসা ৫৫৪টি, মহিলা মাদরাসা ৪৮৪টি। দেশের ৬টি কওমী মাদরাসা শিক্ষাবোর্ডর অধিভুক্ত দাওরায়ে হাদিস মাদরাসার ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

৬টি বোর্ড তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এবংবেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ সমন্বয়ে গঠিত এ বোর্ড।

সার্বিক যোগাযোগ- হাইয়াতুল উলইয়া- 01700 763177 বেফাকুল মাদারিসিল আরাবিয়া-  01822930055

আওয়ার ইসলাম- ০ ১৭১৯০২৬৯৮০, ০১৮১১-২০৫৭২৩

তুরস্কে ছাদবিহীন মসজিদে পর্যটকদের ভিড়
ঐতিহ্যের রাজ সাক্ষী শাহ সুজা মসজিদ
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ