মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনায় বসছে বলে খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা) এ সভা অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মিজ্ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার রোহিঙ্গা সঙ্কট ইস্যুটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন বলেও জানা যায়।

সভায় জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের একজন কর্মকর্তা বলেন, সভায় মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করা হবে।

বৈঠকটি হবে রুদ্ধদ্বার। এতে অন্য কোনো দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, মহাসচিবের বিশেষ দূত, নিরাপত্তা পরিষদের প্রতিনিধি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মিয়ানমার ও বাংলাদেশ সফর করেছেন।

তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে যা প্রত্যক্ষ করেছেন তা নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন এ বৈঠকে।

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ