শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গা: ভীক্ষুর ৬ বছর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে এক ভীক্ষুকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার এ রায় দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত ভীক্ষু গেল মাসে এক নিখোঁজ সাংবাদিকের স্ত্রীকে ভয় দেখানোর জন্যও অভিযুক্ত হয়েছিলেন।

ভীক্ষুর নাম গালাগোদা অ্যাথে নানাসারা। তিনি উগ্রপন্থী বধু বালা সেনা-বিবিএসের প্রধান। এ সংগঠনের বিরুদ্ধে শ্রীলংকায় মুসলিম ও খ্রীস্টান বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ২০১৪ সালের পর থেকে মুসলিম বিরোধী সহিংসতা, র্ঘণা ছড়ানোর বক্তব্য এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরান অবমাননার অভিযোগ আনা হয়।

শুনানির সময় নানাসারা আদালতে চিৎকার করতে থাকেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে বিবিএসের কর্মকর্তারা। সংগঠনটির এক কর্মকর্তা এ রায় উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন।

আরও পড়ুন: শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা; ১০ মূলহোতা ১৪ দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ