শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

ভারতে মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম ৮ গ্রামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের রাজস্থানে ৮টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম দেয়া হয়েছে।

রাজস্থান রাজ্যের বড়মে জেলার ‘মিয়া কা বড়া’ নামের একটি গ্রামের নাম বদল করে করা হয়েছে ‘মহেশপুর’। অন্যদিকে রাজ্যের অপর একটি গ্রাম ‘ইসমাইলপুর’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পিচানবা খুর্দ’।

রাজ্য সরকারের উদ্যোগে এমন আরও ৬টি গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে রাজস্থানে। যেগুলোর অধিকাংশ ছিল মুসলিম নাম।

কয়েকমাস আগে রাজ্যের বেশ কিছু গ্রামের নাম বদলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল রাজস্থান সরকার।

গত ১ জুন সেই গ্রামগুলির মধ্যে ৮টি গ্রামের নাম পরিবর্তন আবেদন মঞ্জুর করে ভারতের কেন্দ্রীয় সরকার।

‘মিয়া কা বড়া’ গ্রামের বাসিন্দা ও পঞ্চায়েত প্রধান হানওয়ান্ত সিং দাবি করেন, তাদের গ্রামের নাম আগে ছিল ‘মহেশ রো বড়া’। পরে সেটিই বিকৃত হয়ে ‘মিয়া কা বড়া’ হয়ে যায়।

তিনি বলেন, ‘ছোটবেলায় জানতাম আমাদের গ্রামের নাম মহেশ রো বড়া। কয়েক দশকের মধ্যে নামটা পালটে যায়।

২০১০ সালে আমি পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে নাম বদলের বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম।

পুরনো নথি দিয়ে নাম বদলের জন্য প্রশাসনিক দফতরে আবেদন করেছিলাম। গত জুন মাসে সেই আবেদন মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। গ্রামের নতুন নাম হয়েছে মহেশনগর।’

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

তবে মুসলিমদের দাবি নাম পরিবর্তনের পেছনে রাজস্থান রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের অন্য অভসন্ধি রয়েছে।

গ্রামগুলির মধ্যেও ধর্মান্তর প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে সরকার পরিচালনাকারী দল বিজিপির বিরুদ্ধে।

সূত্র: ইন্ডিয়ান টাইমস, আরাবিয়া জার্নাল
২০১৭ সালে সিরিয়ায় নিহত ৬৮,০০০ মানুষ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ