বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৩ দফা সময় বাড়িয়েও মাত্র ৪০ ভাগ স্মার্টকার্ড তৈরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪ বছরে মাত্র চল্লিশ ভাগ ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে তিন দফা সময় বাড়ানোর পরও।

বিতরণ হয়েছে এর অর্ধেকেরও কম। এ জন্য বিদেশি কোম্পানিকে দুষছে জাতীয় পরিচয়পত্র বিভাগ। তারা বলছে, সব ভোটারের স্মার্ট কার্ড তৈরিতে অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মাধ্যমে নাগরিকের তথ্য যাচাই করে ৮২টি সেবাদানকারী প্রতিষ্ঠান।

ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির আবেদন, সম্পত্তি কেনাবেচা, বিয়ে নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা ও ব্যাংক ঋণ, সরকারি কর্মচারীদের বেতনসহ নানা কাজে এখন পরিচয়পত্র অপরিহার্য।

২০১২ সালে নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রকল্প নেয় সরকার। প্রাথমিকভাবে ৯ কোটি স্মার্টকার্ড দেয়ার সিদ্ধান্ত হয়।

তিন বছর পর শুরু হয় ছাপার কাজ। এরপর তিন বার মেয়াদ বাড়িয়ে শেষ হয়নি প্রকল্প। এ জন্য বিদেশি কোম্পানিকে দুষছে সংশ্লিষ্ট বিভাগ।

দেশের ১০ কোটি ৪১ লাখের বেশি ভোটারের মধ্যে ৪ কোটির স্মার্ট পরিচয়পত্র তৈরি হয়েছে। বিতরণ হয়েছে অর্ধেকেরও কম।

জাতীয় পরিচয়পত্র বিভাগ এখন বলছে, সব ভোটারের স্মার্টকার্ড তৈরিতে আরো এক বছরের বেশি অপেক্ষা করতে হবে। এ পর্যন্ত ৬৪ জেলার ১৬৫ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।

বাড়ছে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ