শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

ক্রেন দূর্ঘটনায় নিহতদের পক্ষে হজ করার আহ্বান সুদাইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: তিন বছর আগে সৌদি আরবে ক্রেন দূর্ঘটনায় নিহত শহীদদের পক্ষ থেকে চলতি বছর হজ পালন করবেন বলে জানিয়েছেন মসজিদে হারামের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি।

পাশাপাশি তিনি সব মুসলিমকে ওই দূর্ঘটনায় নিহত শহীদদের পক্ষ থেকে হজব্রত পালন করার আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।

সুদাইসি বলেন, আমি ক্রেন দূর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে হজ করব।  একজন মুসলিম হিসেবে তাদের জন্য মাগফিরাত কামনা করা আমাদের দায়িত্ব। এ সময় তিনি তাদের পক্ষ থেকে সাধ্যমত দান করতে উদ্বুদ্ধ করেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে হজ পালনের উদ্দেশ্যে সমবেত মুসল্লিদের ওপর ক্রেন ধসে পড়ে। এতে নিহত হন ১১৮ জন হাজি। আহত হন তিন শতাধিক।

সূত্র: দ্যা মক্কা এরাবিক

আরও পড়ুন: এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ