শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

মসজিদে হারাম থেকে লাফ দিয়ে হাজির আত্মহত্যা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবে কাবা ঘরের চারপাশে অবস্থিত হারাম শরিফের ছাদ থেকে মাতাফে লাফ দিয়ে এক হাজি আত্মহত্যা করেছে।

শুক্রবার স্থানীয় সময় ৮ টায় এ ঘটনা ঘটে। পবিত্র হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আত্মহত্যাকারী ওই ব্যক্তির নাম হুসাইন হামিদ আল হায়দারি। তিনি ইরাকের বাগদাদের অধিবাসী। আত্মহত্যাকারীর লাফ দেওয়ার ফলে তওয়াফকারী দুই হাজী আহতও হয়েছেন।

মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৮ টা দশ মিনিটে তারা এ ঘটনার তদন্ত শুরু করে।

ওই হাজীর লাফ দেওয়ার পর আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজইয়াদ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার আত্মহত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

ইরাকের হজ মিশনের মুফপাত্র হাসান ফাহাদ আল কিনানি এ ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, আত্মহত্যাকারী জন্ম ১৯৭৫ সালে।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে কিছুদিন আগে তার এক ছেলে মারা যাওয়ায় সে মানসিকভাবে রোগাক্রান্ত ছিল বলে তার সফর সঙ্গীরা জানিয়েছে।

এর আগে গত জুন মাসেও মসজিদ আল হারামের তিন তলা থেকে লাফিয়ে পড়ে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ছিলেন ফ্রান্সের নাগরিক। মসজিদ আল হারামের মাতাফ অংশে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হলেও কাবার সামনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। ২০১১ সালেও একইভাবে আরেকজন ব্যক্তি মসজিদে আল হারাম থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন।

তাছাড়া গত বছরও কাবার সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল একজন। নিরাপত্তারক্ষীরা তাকে নিরস্ত করতে সক্ষম হয়।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ