শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

বাংলাদেশকে বন্যার সতর্কবার্তা দিয়েছে দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে অতি বৃষ্টি হওয়ার কারণে ব্রহ্মপুত্র নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছে। তাই, বাংলাদেশের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। এই আশঙ্কার বিষয়টি নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘তিব্বতে অতি বৃষ্টির কারণে স্যাংপো নদীতে পানি বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্রে পানি ছেড়ে দিয়েছে চীন। এর ফলে ভাটির দেশগুলোতে এর প্রভাব পড়বে।’

ইতোমধ্যে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে। ভারতের এই দুই প্রদেশে বন্যা হলে এর পানি বাংলাদেশে আসার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশের যে এলাকায় এ নদী বহমান সে এলাকাগুলো ঢুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে দিল্লি।  

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ