বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

আগামী নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে উপলক্ষ্যে করে বিএনপির প্রতিনিধি দল আমেরিকা সফর করছে। সেখানে জাতিসংঘের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে নেতাদের।

বৈঠকে নির্বাচনে জাতিসংঘের সরাসরি সহায়তা চেয়েছে বিএনপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাত করে এই সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘের রজত জয়ন্তী বাংলাদেশ ও শেখ হাসিনা

জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গুতেরেস ঘানায় অবস্থান করায় তার সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি।

জেনকার সঙ্গে বৈঠকে দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের দমন-পীড়নের অভিযোগ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয় বলে মিডিয়াকে জানিয়েছেন দলটির নেতারা।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মতামত ব্যক্ত করেনি দলটি।

সাক্ষাৎ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহাসচিবের আমন্ত্রণে এসেছিলাম। আসন্ন নির্বাচনসহ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ