শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

ইমরানের জন্য খোলা হলো পবিত্র কাবার দরজা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেলেন করছেন ইমরান খান। বুধবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করেছেন।

প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পবিত্র কাবা শরীফের দরজা খোলা হয় এবং তিনি পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করার সুযোগ পান। সেসময় তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান

সাধারণত সবার জন্য কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। কিন্তু সৌদি সফরে এই সুযোগ পেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে মদিনায় মহানবী হযরত মুহাম্মদের স. রওজা মুবারক জিয়ারত এবং কিছু সময় কাটানোর পর মঙ্গলবার সন্ধ্যায় জেদ্দায় পৌঁছান তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খানের সফরসঙ্গী হিসেবে এ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশী, অর্থমন্ত্রী আসাদ উমর এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য।

ইমরান খান সৌদি সফর শেষে বুধবার সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন।

সূত্র: খালিজ টাইমস।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ