শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ (২৪ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টন বা সোহরাওয়ার্দীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চাই আমরা। এজন্য প্রয়োজনীয় পদেক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত অধিদফতর ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ