বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর শুক্রবারও গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হন ৫০৬ জন ফিলিস্তিনি নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।

সুপ্রভাত ফিলিস্তিন 

আল জাজিরা জানিয়েছে, এনিয়ে ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার।

২৮ সেপ্টেম্বর ২৭তম শুক্রবারে ওই বিক্ষোভের সময়ে গাজার মধ্যাঞ্চলীয় জেলা আল-বুরেইজ-এ ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে মোহাম্মদ নায়েফ আল হায়ুম নামে ১৪ বছরের এক কিশোর নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দূর থেকে লক্ষ্যভেদে পারদর্শী ইসরায়েলি সেনার গুলি ওই কিশোরের বুকে বিদ্ধ হলে সে নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান ওই বিক্ষোভের সময়ে ইয়াদ খলিল আল সায়ির নামে ১৮ বছরের এক তরুণ নিহত হয়।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছে হার মানে ১২ বছর বয়সী নাসের মুসাবিহ। এদিন একই এলাকায় নিহত হয় মোহাম্মদ আলী মোহাম্মদ আনসাসি নামে ১৮ বছরের তরুণ।

এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অপর দুই ফিলিস্তিনির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

সূত্র: আল-জাজিরা।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ