বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

বিএনপির সমাবেশে থাকছেন না জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে থাকবেন না জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। যদিও এই সমাবেশের পরই লিঁয়াজো কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন তারা।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বলছেন, বিএনপির উচিত ছিল সমাবেশে তাদের নিমন্ত্রণ জানানো। তবে বিএনপি নেতারা বলছেন, দলের নিজস্ব সমাবেশে কোনো দলকেই নিমন্ত্রণ করা হয়নি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সমাবেশের দিকে নজর থাকবে জাতীয় ঐক্যের। এরপর আলোচনা হবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার বিষয়ে।

বিএনপি বলছে এটি তাদের একক সমাবেশ। তাই ২০ দলীয় জোটসহ অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের নিমন্ত্রণ জানানো হয়নি। এমনটাই বলছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তবে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন বিএনপি ও জাতীয় ঐক্যের নেতারা।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ