বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'মোদির এক ভাই ড্রাইভার আরেক ভাই মুদি দোকানি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়শী প্রশংসা করলেন। বিপ্লবের জন্ম বাংলাদেশে। বিপ্লবের বক্তব্যের মূল সুর হল, মোদি প্রধানমন্ত্রী হলেও তার পরিবারের লোকজন প্রশাসনের কোন আনুকূল্য পাচ্ছেননা এবং নিচ্ছেননা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, মোদির মা থাকেন ১০ বাই ১২ ফুটের একটি রুমে। বিপ্লব বলেন, মোদির এক ভাই মুদি দোকানি আরেক ভাই অটো ড্রাইভার। তিনি বলেন, মোদির মত প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল।

সার্জিকাল স্ট্রাইকের বার্ষিকী পালন উপলক্ষে ত্রিপুরায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠাণে বিপ্লব দেব একথা বলেন। বিপ্লব দেবের দল বিজেপি দেশব্যাপি এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠাণের আয়োজন করেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিন পর বিপ্লব বলেছিলেন, মহাভারতের যুগে ভারতীয়দের ইন্টারনেটে ব্যবহারের সুযোগ ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বৃদ্ধা মা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাই বোন রয়েছে। এক ভাই অটো চালান, আরেক ভাইয়ের মুদি দোকান রয়েছে।

আগষ্টে বিপ্লব দেব বলেছিলেন, তার রাজ্যে গ্রামের লোকদের মাঝে তিনি হাঁস বিতরণ করবেন। এতে তার রাজ্যের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। হাঁস সাঁতার কাটলে পানিতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। তিনি বলেন, এতে মাছ আরও বেশি অক্সিজেন পাবে। এতে মাছের চাষ লাভজনক হবে এবং মাছের বৃদ্ধি তরান্বিত হবে।

সূত্র: এনডিটিভি

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ