বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আফগানিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলা, পাঁচ প্রার্থীসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে একটি নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ২৫ জন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরা-এর।

ইন দ্য হ্যান্ড অব তালেবান

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, মঙ্গলবার প্রদেশটির রাজধানী জালালাবাদের কামা জেলায় সংসদীয় আসনের প্রার্থী আব্দুল নাসির মোহাম্মদের নির্বাচনী প্রচারণায় অজ্ঞাতনামা এক ব্যক্তি এ হামলা চালায়।

দেশটির নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, এ হামলায় সংসদীয় নির্বাচনের পাঁচ প্রার্থী নিহত হয়েছেন। এ হামলার পর প্রদেশটিতে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আগামী ২০ অক্টোবর দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে নির্বাচন হোক এটা চাচ্ছে না তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস)। তাই নির্বাচন বানচাল করতে নানাভাবে চেষ্টা করছে তারা। তবে এখনও কোনো সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ