বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

বাহরাইনের অর্থনৈতিক সঙ্কটে পাশে দাঁড়াচ্ছে ৩ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনৈতিকভাবে এ মুহূর্তে চাপে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ বাহরাইন। আর এ চাপ সামলাতে দেশটির পাশে দাঁড়াচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শিগগির বাহরাইনকে এক হাজার কোটি মার্কিন ডলার সহায়তা দেবে তিন দেশ।

কুয়েতের দৈনিক আল-রাই এক প্রতিবেদনে বলেছে, শিগগিরই ওই তিন দেশের মন্ত্রীরা জর্ডানের সফরে যাবেন। সেখানেই বাহরাইনকে সহায়তা চুক্তি স্বাক্ষর করবেন তারা।

চলতি বছরে হঠাৎ করেই বাহরাইনের আন্তর্জাতিক বন্ডের দাম এবং মুদ্রা ব্যাপক চাপের মধ্যে পড়ে যায়। একই সঙ্গে তেলের দাম কমেও আসে। যে কারণে দেশটির রাজস্ব আয় ও ব্যয়ে ব্যাপক ঘাটতি দেখা দেয়।

এ অবস্থা থেকে উত্তরণে বাহরাইনের কূটনৈতিক মিত্র সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাততে বড় ধরনের সহায়তার সিদ্ধান্ত নেয়।

সূত্র বলছে, আগামী ২৪ নভেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন। এর আগে আগে দেশটিতে বেশ কিছু সংস্কার কাজ শুরুর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে, মূল্য সংযোজন কর ও পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনা।

সৌদি সরকারকে ১’শ কোটি ডলার ঋণ দেবেন প্রিন্স তালাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ