বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বের ১১ দেশে হামসি রফতানি করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের ১১টি দেশে হামসি নামের ছোট প্রজাতির মাছ রফতানি করছে তুরস্ক। গত ১ সেপ্টেম্বর থেকে এ মাছ রফতানি শুরু হয়। গত এক মাসে ১৭৭ টন হামসি মাছ রফতানি করেছে দেশটি।

গত এক মাসেই ৯ লাখ ২৮ হাজার ডলারের মাছ রফতানি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে।

তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্বের পথে

ইস্টার্ন ব্ল্যাক সী এক্সপোর্টার্স এসোসিয়েশনের (ডিকেআইবি)  চেয়ারম্যান সাফীত কালইওনচু বলেন, দিন দিন আমাদের ছোট মাছ বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। আমাদের অর্থনীতির জন্য হামসি মাছ বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউরোপিয়ান দেশে এর বেশ কদর রয়েছে।

ডিকেআইবি তথ্যানুসারে, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে এ মাছ রফতানি হচ্ছে।

ডিকেআইবির চেয়ারম্যান সাফীত কালইওনচু জানান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মান, সুইডেন, নেদারল্যান্ডস, গ্রিস ও সুইজারল্যান্ডে গত অর্থবছরে হামসি রফতানি হয়নি। তবে আগামী মওসুমে সেই বাজারও তুর্কি মাছ ব্যাপক সমাদৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ