বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

১৮ আন্তর্জাতিক সংস্থাকে বহিষ্কার করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাকশনএইড-সহ ১৮টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাকশনএইড৷ তবে বহিষ্কারের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি বলে জানান অ্যাক্টিভিস্টরা৷ ডয়েচে ভেলে

অ্যাকশনএইড বলছে, এই নির্দেশের কারণে হাজার হাজার সাধারণ পাকিস্তানি পরিবার ক্ষতিগ্রস্ত হবে, যাদের অধিকার রক্ষা ও উন্নত জীবনের জন্য অ্যাকশনএইড ক্রমাগত লড়াই করছে৷

পাকিস্তানের ভূতদর্শন

অ্যাকশনএইড-সহ অন্যান্য আন্তর্জাতিক এনজিও বন্ধ করার সিদ্ধান্ত পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তারই ধারাবাহিকতা,’’ বলে মন্তব্য করেছে অ্যাকশনএইড৷

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বিদেশি অর্থসহায়তাপ্রাপ্ত এনজিওর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে কঠোর আইন প্রণয়ন করেছে৷

২০১২ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রচেষ্টার সাথে ‘সেভ দ্য চিলড্রন' জড়িত ছিল বলে দাবি করা হয়৷ সংস্থাটি সেই সময় এই অভিযোগ অস্বীকার করলেও তাদের বিদেশি কর্মীদের পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য করা হয়৷

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

বেসরকারি সংস্থার কার্যক্রমে নজরদারি বাড়াতে পাকিস্তান সরকার ২০১৫ সালে সেগুলো পুনর্নিবন্ধনের নির্দেশ দিয়েছিল৷ এরপর গত বছরের শেষ দিকে কোনো কারণ না দেখিয়েই ২৭টি সংগঠনকে কাজ বন্ধ করে চলে যেতে বলেছিল পাকিস্তান৷

অ্যাকশনএইড-সহ আরো ১৭টি সংস্থা বৃহস্পতিবার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোরকম ব্যাখ্যা ছাড়া সেগুলো প্রত্যাখ্যান করে বলে জানিয়েছেন পাকিস্তান অ্যাকশনএইডের পরিচালক আব্দুল খালিক৷

সংস্থাগুলোকে ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে৷ ছয় মাস পর তারা আবার নিবন্ধনের সুযোগ পাবে৷

দুর্নীতি মামলায় নওয়াজের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ