শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

বিমানবন্দরে ২৭ লাখ টাকার ইয়াবাসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ  এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার (৭ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের ডোমেস্টিক আগমনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, চট্টগ্রাম থেকে আসা ভিকিউ-৯১২ নামের ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডোমেস্টিক আগমনী এলাকায় বিশেষ নজরদারী রাখা হচ্ছিল।

তবে আটকের পর ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে  ৬০টি ছোট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাতাশ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

টেকনাফে ২৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ