শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

গাজায় বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি নিহয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, কয়েক হাজার ফিলিস্তিনি সুরক্ষিত ইসরাইলি সীমান্তে বিক্ষোভে অংশ নিলে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নিহত হন। নিহতদের সবাই পুরুষ বলেন জানা যায়।

সীমান্ত বেড়া ভাঙার চেষ্টা ও সেনা ফাঁড়িতে হামলার চেষ্টা করা হলে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী।

গত ৩০ মার্চ শুরু হওয়া নিজেদের বসতবাড়িতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ২০৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন পার্শ্ববর্তী আরব দেশ, গাজা ও পশ্চিমতীরে শরণার্থীর জীবন যাপন করছেন।

ইসরায়েল এক মাসে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ