বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান পিলখানা ট্রাজেডির পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জমিয়তের হাতিয়ায় হামলার শিকার সংসদ সদস্য হান্নান মাসউদ   ‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন মোস্তাকুর রহমান  ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে’ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির জানা গেল এবারের ফিতরার হার  ‘পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’  ‘কিন্ডারগার্টেনকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নেওয়া হবে’

পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পের নির্মাণ কাজের (মাওয়া প্রান্ত) উদ্বোধন করেছেন। রোববার (১৪ অক্টোবর) এ কাজের উদ্বোধন করেন তিনি।

একইসঙ্গে তিনি মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজেরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী মাওয়া অংশে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং এন-৮ মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

এরপর তিনি পদ্মাসেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশে যোগ দেবেন।

সুধী সমাবেশের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ আমি শুরু করেছিলাম, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। তবে পরে ফের ক্ষমতায় এসে কাজ শুরু করা হয় । বর্তমানে পদ্মা সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

বিকেলে প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়ীর ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ