বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

জেরুসালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে অস্ট্রেলিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন জানিয়েছেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে নীতি পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করছে তার সরকার। খবর আল জাজিরার

২০১৭ সালের ৭ ডিসেম্বর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ উপেক্ষা করেই তেল আবিবের বদলে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২১ ডিসেম্বর বিশাল ভোটের ব্যবধানে ট্রাম্পের ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদ। ফিলিস্তিনি সাধারণ জনতা এর প্রতিবাদে সর্বত্র বিক্ষোভ করে। এতে নির্বিচারে গুলিশ চালায় ইসরায়েলি সেনারা। তাতে অন্তত দেড়শ ফিলিস্তিনি নিহত হয়।

জানা গেছে, অস্ট্রেলিয়ার এ ‘বিবেচনা’ বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে পারে। তবে বিষয়টি নিয়ে আপাতত ভাবছেনা বলেই জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল গুয়েতেমালা।

জেরুসালেম ইসরায়েলের রাজধানী নয় কেন?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ