বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

রাশিয়ায় ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীর হাতে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ১৮ জন নিহত হয়েছেন রাশিয়ার অন্তর্ভুক্ত ক্রিমিয়ার একটি কলেজে সন্ত্রাসীদের হামলায় । প্রথমে  ‘অজ্ঞাত বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরণের ফলে কর্তৃপক্ষ নিহত হওয়ার এমন খবর  জানালেও  এখন তারা বলছেন, কার্চের ওই কলেজে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সবাই। খবর বিবিসির।

রুশ তদন্তকারীরা বলছেন,  এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে  ১৮ বছর বয়সী এক ছাত্র। পরে  ছাত্রটি নিজেও আত্মহত্যা করে। ওই ছাত্রের নাম ভ্লাদিস্লাভ রোসলিয়াকভ বলে চিহ্নিত করা হয়েছে।

প্রথমে কলেজ ভবনের ভেতর এলোপাতাড়িভাবে গুলি বালায় ওই তরুণ অত:পর নিজে আত্মহত্যা করে। এই ঘটনাকে প্রথমে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেন রুশ তদন্তকারীরা । কিন্তু পরে একে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন তারা। জাতীয় নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ ভিকটিম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। কারিগরি কলেজটিতে ৮৫০ জন কিশোর পড়াশুনা করেন।

নিহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং একটি বড় ধরনের জরুরি অভিযান শুরু হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানান, চারটি সামরিক বিমান আহতদের উদ্ধার করতে প্রস্তুত আছে। প্রয়োজন হলে তাদের সামরিক হাসপাতাল ভর্তি করানো হবে।

ইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ