বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম খরার কবলে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম খরার কবলে পড়েছে আফগানিস্তান। যে কারণে চলতি বছর দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ।

মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খাবার ও পানির তীব্র সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে।

এক বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি না হওয়া এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে খরা কবলিত মানুষদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই বলে জানিয়েছে স্থানীয়রা। ফলে অঞ্চলগুলোতে ভয়াবহ জীবন যাবপ করছে মানুষ।

হেরাতসহ কয়েকটি অঞ্চলে ত্রাণ সহায়তায় কাজ করছে বিশ্ব খাদ্য সংস্থা।

মাধবদীর নিলুফা ভিলা থেকে ২ নারীর আত্মসমর্পণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ