শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা শফীর সাক্ষাৎ সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা স্বীকৃতি ইস্যুতে সংবর্ধনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ হচ্ছে সন্ধ্যায়। আজ দুপুরে একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় গণভবনে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। এ সময় আজীবন কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষা ও সংবর্ধনার বিষয়ে আলোচনা হবে।

আল্লামা আহমদ শফীর সঙ্গে প্রতিনিধি টিমে থাকবেন, হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, বেফাকের সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান ও মাওলানা আনাস মাদানী, মহা পরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন প্রমুখ।

প্রতিনিধি দলে বাকি পাঁচ বোর্ডের সদস্যরাও থাকতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানায়, আজ বিকালে প্রধানমন্ত্রী সৌদি সফর নিয়ে সংবাদ সম্মেলন শেষে আলেমদের সঙ্গে বৈঠকে বসবেন।

কওমি মাদরাসা আইন জাতীয় সংসদে পাস হওয়ায় কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে গতকাল হাইআতুল উলইয়ার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার দাওয়াত দিতে আজ তার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বৈঠকে সংবর্ধনার বিষয়ে সবার মতামত নেয়া হয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আজকের দিন ধার্য করা হয়।

বৈঠকে আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের আল্লাহর ওয়াস্তে স্বীকৃতি দিয়েছেন আমরাও দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয় বরং এর কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যেই তাকে সংবর্ধিত করতে চাই। এর মধ্যে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই।

বৈঠকে তিনি নিজের বক্তব্যে উলামায়ে কেরামের ঐক্য সার্বক্ষণিক অটল ও অবিচল রাখতে বিশেষভাবে অনুরোধ করেন। তিনি বলেন, আমরা এক থাকলে কওমি মাদরাসার স্বকীয়তা কেউ বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ।

গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদরাসা স্বীকৃতির বিল পাসের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার কথা জানায় হাইআতুল উলইয়ার নেতৃবৃন্দ।

সে অনুযায়ী গত ৫ অক্টোবর হাটহাজারীতে হাইআতুল উলইয়ার বৈঠকে চলতি মাসেই সংবর্ধনা দেয়ার বিষয়টি আলোচনায় আনেন নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে ১৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

হাইআতুল উলয়ার জরুরি বৈঠক ও প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ইস্যুতে আলোচনার জন্য শনিবার সকালে হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহম শফী ঢাকায় আসেন।

সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ