সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বোরকা নিষিদ্ধ করে ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে ফ্রান্স: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফ্রান্সের বোরকা নিষিদ্ধের ঘোষণায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কমিটি।

দেশটিতে বোরকা পরা দুই নারীকে জরিমানা করার প্রেক্ষিতে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। এই দুই নারীকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়ে মানবাধিকার কমিটি ২০১০ সালের বোরকা নিষিদ্ধ সংক্রান্ত আইনটি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে দেশটিকে। এই আইনে প্রকাশ্যে মুখ ঢেকে কাপড় পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, আইনটি সামঞ্জস্যহীনভাবে আবেদনকারীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। তাছাড়া বোরকা নিষিদ্ধের ক্ষেত্রে ফ্রান্স যে নিরাপত্তা ও সামাজিক কারণগুলো দেখিয়েছে, সেগুলো যৌক্তিক নয়।

২০১২ সালে বোরকা পরার দায়ে অভিযুক্ত হন এই দুই ফরাসি নারী। জাতিসংঘ মানবাধিকার কমিটির মতে, এই নিষেধাজ্ঞা দিয়ে বোরকা পরা নারীদের ঠেকানোর ফল হিতে বিপরীত হতে পারে। এতে নারীরা বাড়িতে আবদ্ধ হয়ে যেতে পারে।

ফ্রান্সে আনুমানিক পাঁচ মিলিয়ন মুসলিম বাস করেন। বোরকা নিষিদ্ধ আইন অনুসারে, একজন নিষেধাজ্ঞা অমান্যকারী নারীকে ১৫০ ইউরো বা ১৭০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

স্বাধীন বিশেষজ্ঞ দিয়ে গঠিত জাতিসংঘের এই কমিটি সদস্য দেশগুলোর মানবাধিকার নিয়ে কাজ করে। কিন্তু কমিটির আইনপ্রয়োগ করার ক্ষমতা নেই।

কমিটির সদস্য ইলজে ব্র্যান্ডস-কেহরিস এএফপি’কে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বোরকা পরা নারীদের তল্লাশির জন্য থামিয়েই জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের পাশাপাশি ডেনমার্ক, অস্ট্রিয়া ও বেলজিয়ামসহ কিছু ইউরোপীয় দেশ বোরকা নিষিদ্ধ ঘোষণা করেছে। সূত্র: ইয়েনি শাফাক

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ