সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

হালালা বিবাহ লজ্জাজনক ও অগ্রহণযোগ্য: দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দ-এর পক্ষ থেকে একটি ফতোয়া জারি করা হয়েছে। যে ফাতোয়ায় বলা হয়েছে, অ্যারেঞ্জড হালালা বিবাহ ইসলামিক নয় এবং তা ইসলামী আইন অনুযায়ী লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।

মুজাফফরনগরের এক স্থানীয় ব্যক্তি মোহাম্মদ উসমান হালালার বিষয়ে প্রশ্ন তুলে দারুল উলুমের দ্বারস্থ হয়েছিলেন।

জবাবে দারুল উলুমের মুফতিদের একটি বেঞ্চ জানায়, ‘তালাকের মামলায় কিছু মানুষ আগে থেকেই ঠিক করে রাখেন যে, একজন মহিলাকে নিজের প্রথম স্বামীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য আগে অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। এই পন্থা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ কাজ।’

উল্লেখ্য, অ্যারেঞ্জড হালালা বিবাহ হলো, স্ত্রীকে কোনো কারণে তালাক দেয়ার পর তাকে আবার ফিরিয়ে আনার ইচ্ছে জাগলে অনেকেই চুক্তিতে কারও সঙ্গে প্রথমে তার বিয়ে দেন এবং তাকে বলা হয় তুমি কয়েকদিন পর তাকে তালাক দেবে। ওই ব্যক্তি তালাক দিলে ফের আগের স্বামী তাকে বিয়ে করে।

ইসলামের আইন অনুযায়ী স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক দেয় এবং আবারও তাকে বিয়ের ইচ্ছে জাগে তাহলে সরাসরি তাকে বিয়ে করা জায়েজ নেই যতক্ষণ না অন্য কেউ তাকে বিয়ে করে এবং তালাক দেয়।

কিন্তু সমাজের অনেক মানুষ ইসলামের এ আইন অনুসরণ করতে গিয়ে চুক্তিভিত্তিক কারো কাছে বিয়ে দেন। যা জায়েজ তরিকা নয়।

বিয়ের আগে যেসব খাবার খাওয়া যাবে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ