সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

নদীতে বাঁধ দেয়ায় ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সব টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সুপ্রিমকোর্ট।

নিষেধাজ্ঞার ফলে এখন থেকে পাকিস্তানের ক্যাবল টিভি অপারেটররা বলিউডের কোনো গান বা ছবিসহ কোনো অনুষ্ঠানই প্রচার করতে পারবেন না।

পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার বলেছেন, পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীতে ভারত বাঁধ দেয়ায় এই রায় দেয়া হয়েছে। ভারত আমাদের বিরুদ্ধে এসব বাঁধ অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ওরা আমাদের পানি বন্ধ করে দিচ্ছে। আমরা কেন ওদের চ্যানেল বন্ধ করতে পারব না?

এর আগেও পাকিস্তানে বেশ কয়েকবার ভারতীয় সিনেমা বন্ধের উদ্যোগ নেয়া হয়। অশ্লীল সিনেমা এবং পোস্টারও নিষিদ্ধ দেশটিতে।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের জের ধরে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। পরে ২০০৮ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির আদালত। আবার নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

উল্লেখ্য, পাকিস্তানের ৮০ ভাগ কৃষিকাজ হিমালয় থেকে বয়ে আসা নদীর সেচের ওপর নির্ভরশীল। বাঁধ দেয়ার ফলে পাকিস্তানে কৃষিকাজ হুমকির মুখে পড়তে পারে।

পাকিস্তান এখনো সন্ত্রাসবাদের সবচেয়ে বড় হুমকি: যুক্তরাষ্ট্র

‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ