সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বেফাকের মজলিসে আমেলার বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী কাল। ৪ নভেম্বর সোহরাওয়ার্দীতে শুকরানা মাহফিল ও সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) কাজলার বেফাক অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির আমেলার সদস্যগণ উপস্থিত থাকবেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। এতে কেন্দ্রীয় আমেলার সব সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কওমি মাদরাসা আইন জাতীয় সংসদে পাস হওয়ায় আগামী ৪ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে শুকরানা মাহফিল।

আল হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে ৩০ অক্টোবর মঙ্গলবার রাজধানীর পীরজঙ্গী মাদরাসা ঢাকা ও আশপাশের মাদরাসার মুহতামিমদের নিয়ে একটি পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হবে।

কওমি স্বীকৃতি তো পেলাম; কিছু যেন না হারালাম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ