শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

১৮৮ যাত্রী নিয়ে সমুদ্রে ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর একটি যাত্রীবাহী বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।

লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের বিমানে যাত্রী ছিলেন ১৮৮ জন। তারা কেউ বেঁচে আছে কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ফ্লাইট জেটি-৬১০ স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কয়েক মিনিট পরপরই এটি নিয়ন্ত্রণ কক্ষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড্ডয়নের এক ঘণ্টা পরই বিমানটির সেখানে অবতরণের কথা ছিল।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে। সূত্র: বিবিসি

৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ