বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণভবনে ৮ ইসলামি দলের সঙ্গে সংলাপ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটসহ ৮টি দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে তিনটার দিকে বৈঠক শুরু হয়।

সংলাপে যোগ দিতে দুইটার মধ্যে দলগুলোর নেতারা গণভবনে পৌঁছান। সংলাপে ইসলামী ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছেন জোটের চেয়ারম্যান আব্দুল রতিফ নিজামী।

ইসলামী ঐক্যজোট ছাড়াও মুসলিম লীগ, জালালি পার্টি, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, জাকের পার্টি, জাতীয় ইসলামী জোট, সম্মিলিত ইসলামী জোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নেতারা এই সংলাপে অংশ নিয়েছেন।

নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার, সারা দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবিও তারা জানাবেন বলে জানা যায়।

এরপর সন্ধ্যা ৭টায় গণভবনে বাম গণতান্ত্রিক জোটের আট দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ