বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ ভেঙে নির্বাচন দেয়ার সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় দফা সংলাপে রাজি হলেও ৭ দফা প্রশ্নে ঐক্যফ্রন্টকে বড় কোন ছাড় দিচ্ছে না আওয়ামী লীগ। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন দেয়ার কোন সুযোগ নেই দলটির নেতারা এমনটাই বলছেন।

তবে প্যারোলে খালেদা জিয়ার মুক্তি ও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় আসার সুযোগ আছে। পাশাপাশি ঐক্যফ্রন্ট সুষ্ঠু নির্বাচন চাইলে সংবিধানের মধ্যে থেকেই ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলেও মনে করছেন তারা।

১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগের সংলাপে আসেনি কোন সমাধান। তবে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেনের চিঠির জবাবে দ্বিতীয়বার গণভবনে তাদের সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্ট সংবিধানের বাইরের কোনো দাবি নিয়ে আলোচনায় এলে তাতে লাভ হবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।

খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির বিষয়টি আলোচনায় এলেও তা আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা।

সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে নির্বাচন দেয়ার দাবিকেও ইতিবাচক মনে করছেন না তারা। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের এক-দশমাংশ টেকনোক্র্যাট মন্ত্রী রাখার বিধান রয়েছে।

শুকরানা মাহফিল হেফাজতের নয়, কওমি বোর্ডের: মুফতি ফয়জুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ