বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

রোড মার্চ বাতিল, শুক্রবার রাজশাহীতে জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে রাজশাহী অভিমুখে পূর্বঘোষিত রোড মার্চ কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এর পরিবর্তে আগামী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে পূর্বনির্ধারিত জনসভা করবে এ জোট।

বুধবার (০৭ নভেম্বর ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে গণভবনে সংলাপ শেষে মির্জা ফখরুল বলেছিলেন, আমরা বৃহস্পতিবার রোডমার্চ করে রাজশাহী যাবো।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে তাদের বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে। বুধবার (৭ নভেম্বর) বিকেলে মহানগরীর গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য পুলিশ তাদের অনুমতি দিয়েছে।

তবে সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। কিন্তু সেখানে সমাবেশের অনুমতি মেলেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ