বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালেবানের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবানের সঙ্গে প্রথমবারের মতো কথা বলতে যাচ্ছে ভারত। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক বহুপক্ষীয় বৈঠকে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা লক্ষে এ আলোচনার আয়োজন করেছে রাশিয়া। এ আলোচনা সভায় যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান সদস্যরাও  অংশ নেবে এ বৈঠকে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, আফগানিস্তান কেন্দ্র করে মস্কোয় রুশ ফেডারেশনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা এ ব্যাপারে সতর্ক। অনানুষ্ঠানিকভাবে ভারতও এতে অংশ নেবে আলোচনা সভাটিতে।

তিনি বলেন, এ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অমর সিংহ ও পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘাবান।

আফগানিস্তানের সব ধরনের শান্তি ও মীমাংসা প্রচেষ্টায় সহযোগিতা করবে ভারত, একথাও বলেন তিনি। এটি তালেবানের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের প্রথমবারের বৈঠক। এর আগে ভারত তালেবান এক সঙ্গে কোনো বৈঠকে উপস্থিত ছিল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ