বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

কে হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পরবর্তী নির্বাচিত হওয়া এতোমধ্যে দেশটিতে চাপা গুঞ্জন শুরু হয়েছে। আগামী বছরের লোকসভা নির্বাচনেই বর্তমান ক্ষমতাসীন সরকারের দল কুরসি হারাবে। বিভিন্ন নেতাকর্মীর মুখে এমন দাবি শোনা যাচ্ছে।

ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী এবং ছত্তিশগড় জনতা কংগ্রেসের নেতা অজিত যোগী সাম্প্রতিক এক প্রচারণায় ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এ নিয়ে সাগ্রহ আলোচনা করতে দেখা গেছে।

তিনি মনে করেন, উত্তরপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতীই প্রধানমন্ত্রী পদের জন্য আদর্শ নেত্রী। তাই ২০১৯-এ ভারতবাসী প্রথম দলিত প্রধানমন্ত্রী পাবে।

তার দল এবার মায়বতীর বহুজন সমাজ পার্টি ও বামেদের সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছে। তার দাবি, ছত্তিশগড়ে এবার তাদের জোট সরকারই ক্ষমতায় আসবে। আর মুখ্যমন্ত্রী হবেন তিনি। কারণ, জোট গড়ার সময় তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু তার এই আশায় সিঁদুরে মেঘ দেখছে রাহুল গান্ধীর দল। তাদের আশঙ্কা, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা এই ‘বিদ্রোহী’ নেতা ‘নিজের নাক কেটে’ টিম রাহুলের ‘যাত্রাভঙ্গ’ করবেন।

প্রসঙ্গত, যোগী ছিলেন ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত তিনিই ছিলেন দায়িত্বে। তার আশা, তিনি এবার সেই পদ ফিরে পাবেন। পার্থক্য একটাই, আগেরবার তিনি কংগ্রেসের টিকিটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার নিজের দলের হয়ে জিতে ওই পদে বসবেন।

এক সপ্তাহের ‘শর্ট টার্ম’ আন্দোলনে নামছে ঐক্যফ্রন্ট

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ