বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুসলিম ঐতিহাসিক স্থানগুলোর নাম বদলে ফেলছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পরিবর্তন করে ফেলা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক অঞ্চলের নাম। হিন্দুত্ববাদকে আঁকড়ে রাখতে এবং সামনের নির্বাচনে হিন্দুত্ববাদকে আরও বেশি প্রচারে রাখার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কাজ করছেন বলে মনে করা হচ্ছে।

উত্তর প্রদেশে শুরু হওয়া জায়গার নাম বদলের নয়া ট্রেন্ড এবার শুরু হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলেও। হায়দ্রবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলঙ্গানার এক বিজেপি নেতা। মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দ্রবাদ করে দিয়েছিলেন তিনি দাবি করেন।

তেলঙ্গানা বিধানসভায় নির্বাচন আগামী ৭ ডিসেম্বরর। দক্ষিণের এই রাজ্যে লড়াই এবার ত্রিমুখী। কংগ্রেস নেতৃতত্বাধীন মাহাজোট, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি( টিআরএস) এবং বিজেপি এই তিনটি দলই বিধানসভার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।

উত্তর প্রদেশের ধারা অনুসরণ করেই, ভোটের আগে তেলেঙ্গানাতেও নাম বদলের ইস্যু সামনে নিয়ে এল বিজেপি । আর এই প্রচারে তারা হাতিয়ার করল হায়দ্রবাদকেই।

তেলঙ্গানা বিজেপির অন্যতম নেতা রাজা সিং-এর দাবি, ষোড়শ শতাব্দীতে কুতুব শাহী নবাবেরাই এই শহরের নাম পাল্টে হায়দ্রবাদ করে দিয়েছিলেন। তার আগে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নাম ছিল ভাগ্যনগর। বিজেপি ক্ষমতায় এলে প্রধান লক্ষ্যই হবে এই শহরের নাম পাল্টে ফের ভাগ্যনগর করে দেয়া।

অবশ্য শুধু হায়দ্রবাদই নয়, বিজেপির নজরে আছে সেকেন্দারবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেলা হবে বলে জানিয়েছেন এই বিজেপি নেতা।

শুধু তেলঙ্গানা বা উত্তর প্রদেশ নয়, ভারত জুড়েই এখন শুরু হয়েছে নাম বদলে দেয়ার কাণ্ড। উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম বদল করে রাখা হয় প্রয়াগরাজ। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা।

গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে এসেছে। আগ্রা শহরের নামও আগ্রাভন করার দাবি উঠেছে ইতিমধ্যেই। সেই তালিকাতেই নতুন সংযোজন এবার হায়দ্রবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ