বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

তেল উত্তোলন কমাচ্ছে সৌদি; ট্রাম্পের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ডিসেম্বর মাস থেকে তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক টুইটার পোস্টে ট্রাম্প বলেছেন, আশা করা যায় সৌদি আরব এবং ওপেক তেল উত্তোলন কমাবে না। সরবরাহের ওপর ভিত্তি করে তেলের দাম অনেক বেশি কমিয়ে রাখতে হবে।

তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধও করেছেন।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ ঘোষণা করেছেন, তার দেশ আগামী মাস থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে।

এর একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে একথা বললেন। বাজারে ভারসাম্য আনার জন্য ওপেকের অন্য দেশগুলোও আগামী বছর থেকে তেল সরবরাহ কমাবে বলে সৌদি মন্ত্রী আশা করেন।

তিনি বলেন, বাজারে ভারসাম্য আনার জন্য যা করা দরকার তা করতে হবে এবং এজন্য ওপেকভুক্ত সব দেশের মধ্যে ঐকমত্য তৈরি হওয়া দরকার। তাতে যদি প্রতিদিন দশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করতে হয় আমরা তাই করব।

তবে বিশ্বের দ্বিতীয় প্রধান তেল রপ্তানিকারক দেশ রাশিয়া সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ