সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

নির্বাচন করছেন না বিএনপির ৩ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন না বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেল।

আজ বুধবার এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির এ তিন নেতা মনোনয়নপত্র জমা দেননি বলে জানা যায়। এ তিন নেতার নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র।

সূত্র মতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে তিনি সংবাদপত্রকে জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রাহমানের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না সে জন্যই আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করতে পারছেন না। যদিও তিনি এখন কারাগারে আছেন। ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান গোলচত্বর থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।

সূত্র মতে জানা যায়, মোয়াজ্জেম হোসেন আলাল চেয়েছিলেন বরিশাল-২ আসন। ঢাকা-৮ আসনের প্রার্থিতা চেয়েছিলেন হাবিবুন নবী খান সোহেল। তিনজনের কেউই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিন ছিলো আজ বুধবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ