শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ‘বিজয়ের পতাকা’ শিরোনামে পতাকা মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এই আচরণ তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ষড়যন্ত্রের একটি অংশ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কোনও নেতাকর্মীকে নতুন করে কোনও মামলায় গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে।’

কেপি