বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

নেপালে যাত্রীবাহী ট্রাক উল্টে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ জন নিহত আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার  নেপালের পুলিশের বরাতে জানা যায়, ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ৪শ মিটার নিচে একটি নদীর তীরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় ট্রাকটি নিচে পড়ে যায়। ওই ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারাই বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মারা গেছে।

উল্লেখ্য, সড়ক ব্যবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ গাড়ি ও বেপরোয়া গাড়ি চালানার কারণে সেখানে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে বলে জানা যায়।

নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে চায় সরকার: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ