বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সশস্ত্রবাহিনীর মাধ্যমে ভোটগণনা ও ফলাফল প্রকাশের ঘোষণা চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মাধ্যমে ভোটগ্রহণ, গণনা  এবং ফলাফল ঘোষণা চেয়ে রিট করা হয়েছে।

আজ রোববার হাইকোর্টে এ রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দিয়েছেন।

রিটকারী আইনজীবী জানান, সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিট আবেদনে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার,  ২০ দলের পক্ষে বিএনপির মহাসচিব,১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলের পক্ষে বিএনপির মহাসচিব, মন্ত্রীপরিষদ সচিব, রাশেদ খান মেনন, মির্জা আব্বাস এবং  স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতাকে কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

সারাদেশের সকল কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোট গ্রহণ, গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেয়া হবে না? তাও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

পাশাপাশি ২০ দল বা ১৪ দলের নামে জোট গঠন করে নির্বাচন করার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এবং রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ