মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৫.৮৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম শ্রেণির সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়েছে আজ।

এবার সারাদেশে জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

গত বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাস করেছিল ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী, আর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। আর জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ