শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

নামাজ পড়তে মসজিদেও যেতে পারছি না: রনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী গোলাম মওলা রনি অভিযোগ করে বলেছেন, একটি মিথ্যা মামলার কারণে আমি বাড়ি থেকে বের হতে পারছি। এমনকি নামাজ পড়তে মসজিদেও যেতে পারছি না।

গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়। এর পর থেকেই তিনি অবরুদ্ধ আছেন বলে দাবি করেছেন আজ।

গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের হুমকি-ধমকিতে আমার সঙ্গে দেখা করতে নেতা-কর্মীরা বাসায় আসতে পারছেন না। এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের।

গত তিন দিন ধরে আমার বাসার চারদিক ঘিরে নৌকার কর্মী-সমর্থকরা পালা করে ঘুরাঘুরি করছে, তারা অকথ্য ভাষায় গালমন্দ করছে, এমতাবস্থায় বাসায় পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত দিন কাটাচ্ছি। এমনটিও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে রনির একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে ‘থানা ঘেরাওয়ের’ নির্দেশনাও রয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মামলা হয় তার বিরুদ্ধে।

এর আগে গত ১৫ ডিসেম্বর গলাচিপা সদরে প্রচারের সময় তার স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ