শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

মুফতি ওয়াক্কাস পেয়েছেন ২৪ হাজার ৬২১ ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার রাত ৯টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

যশোরের ৬টি আসনেই নৌকার জয় হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ২ লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ২৪ হাজার ৬শ’ ২১ ভোট পেয়ে ২য় পর্যায় রয়েছেন।

এ আসনে লাঙ্গল ৮শ’ ৮৪, হুক্কা ১শ’ ২৪, গোলাপ ফুল চারশ’ ১৭ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী পেয়েছে ৮৫৭ ভোট।

তবে মুফতি ওয়াক্কাস নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বেলা ১২ টার দিকে মুফতি ওয়াক্কাসের প্রধান নির্বাচনী এজেন্ট আলহাজ্ব সফিকুল ইসলাম এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুন:নির্বাচন দাবি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ