বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাব ইনশাল্লাহ: নতুন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল।

দায়িত্ব পেয়ে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় আর আগের মতো চলবে না। আজ থেকে আপনারা নতুন দেখতে পাবেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আ হ ম মুস্তফা কামাল এ মন্তব্য করেন।

নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলেছে, সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে নতুন কলেবরে আজ থেকেই তার যাত্রা শুরু করবে। সেখানে অনেক বড় ও বিশালতা এবং অনেক নতুনত্ব আপনারা দেখতে পাবেন।

শেখ হাসিনা ২০০৮ সালে সরকার গঠনের পর অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়েছিলেন মুহিতকে, যার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতাও ছিল।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এটা আমার সাবজেক্ট, আমি ওই সাবজেক্ট নিয়েই লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। আমার বিশ্বাস, আপনারাও ফেল করবেন না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের অর্থনীতিকে আরও অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ